উম্মুল কুরা মডেল মাদ্রাসা
শরীয়তপুর
কুরআনের নূরে আলোকিত একটি আদর্শ মডেল মাদরাসা। আমরা আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার এক ভারসাম্যপূর্ণ সমন্বয়ে যোগ্য, নীতিবান এবং আদেশ নাগরিক গড়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
আমাদের ছাত্রদের ঝলক
আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ছাত্ররা মাদরাসার সামনে দাঁড়িয়ে — কুরআনের নূরে আলোকিত একটি প্রজন্ম গড়ে উঠছে।
উম্মুল কুরা মডেল মাদ্রাসা ও
হিফযুল কুরআন বিভাগ
কুরআন হলো এক ঐশী নূর, অন্ধকার পথের আলোকধারা, অচেনা গন্তব্যের নিশ্চিত দিশা। আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয় কুরআনকে আমিই অবতীর্ণ করেছি এবং আমিই এর রক্ষণাবেক্ষণ করবো।" (সূরা হিজর, ০৯)। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শরীয়তপুর জেলার তুলাসার এলাকায় ২০২১ সালে সফলভাবে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠাতার বাণী
"কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষাই পারে একটি সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী করা নয়, বরং তাদের মাঝে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার গভীর প্রভাব তৈরি করা।"
হাফিজ ক্বারী মাওলানা ওলিউর রহমান খান
প্রতিষ্ঠাতা ও পরিচালক, উম্মুল কুরা মডেল মাদ্রাসা
আমাদের বৈশিষ্ট্যসমূহ
কুরআন-সুন্নাহ, সালাফে সালেহীন ও আইম্মায়ে মুজতাহিদীনদের নীতি ও আদর্শে পরিচালিত একটি আদর্শ দ্বীনি শিক্ষালয়।
পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে
ছাত্রদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় ও আন্তরিক দ্বীনি পরিবেশ নিশ্চিত করা হয়।
সিসি ক্যামেরা নিরাপত্তা
সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাঠদান তদারকি নিশ্চিত করা হয়।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান পরিচালনা করা হয়।
স্বল্প সময়ে হিফজ
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে অল্প সময়ে হিফজ সম্পন্ন করার বিশেষ প্রচেষ্টা।
জাতীয় ও আন্তর্জাতিক
ছাত্ররা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
সুষম খাবার
তিন বেলা উন্নতমানের সুষম পুষ্টিকর খাবারের সু-ব্যবস্থা রয়েছে।
0
বছরের অভিজ্ঞতা
0
হাফেজ তৈরি
0
জাতীয় পুরস্কার
0
সফলতার হার (%)
ছবি ও ভিডিও গ্যালারি
মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ও উৎসবের নির্বাচিত কিছু চিত্র।
আমাদের কার্যক্রমের ভিডিও
মাদ্রাসার নিয়মিত পাঠদান এবং ইসলামী মাহফিলের সংক্ষিপ্ত চিত্র।
উল্লেখযোগ্য অর্জন
আলহামদুলিল্লাহ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে আমাদের ছাত্রদের ধারাবাহিক অনন্য গৌরব ও সাফল্যসমূহ।
মাদ্রাসা প্রতিষ্ঠা
তুলাসার হাই স্কুল সংলগ্ন, শরীয়তপুর সদরে ২০২১ সালে মাদ্রাসাটি সফলভাবে যাত্রা শুরু করে।
উপজেলা পর্যায়ে ১ম স্থান
হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের ছাত্র অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে ১ম স্থান অর্জন করে।
শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি
সুশৃঙ্খল পরিবেশ ও আধুনিক পাঠদান পদ্ধতির জন্য জেলা ভিত্তিক শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা।
জাতীয় প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের একাধিক ছাত্র চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে।